নারী সাংবাদিক কেন্দ্র সিলেটের সভাপতি সুমি, সম্পাদক মনিকা

আপডেট : ১০ আগস্ট ২০২২, ১০:১০ পিএম

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সিলেট বিভাগীয় কমিটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সিলেটের একটি হোটেলের হলরুমে সংগঠনের সিলেট বিভাগীয় সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন জিটিভি ও সারাবাংলার সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব এডিটর মনিকা ইসলাম।

সাধারণ সভা শেষে সিলেটের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন নারী সাংবাদিক কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি, খ্যাতিমান সাংবাদিক নাসিমুন আরা হক মিনু।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন ও ইমজা সভাপতি মঈন উদ্দিন মনজু।

অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিএনএসকে’র যুগ্ম সম্পাদক লতিফা আনসারী রুনা, সাংগঠনিক সম্পাদক শাহনাজ সিদ্দিকা সোমা, নির্বাহী সদস্য শাহনাজ পারভীন এলিস ও সদস্য জাহিদা পারভেজ ছন্দা।

নবগঠিত সিলেট বিভাগীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন সহ-সভাপতি সাপ্তাহিক টেমস সুরমার ভারপ্রাপ্ত সম্পাদক সুমা জায়গীরদার, সাংগঠনিক সম্পাদক বাংলার চোখ’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি শারমিন সুলতানা পপি, কোষাধ্যক্ষ দৈনিক সুদিন’র সহকারী সম্পাদক ফাতেমা সুলতানা অন্যা, প্রচার সম্পাদক চ্যনেল এস’র সাংবাদিক রেহেনা সুলতানা, দপ্তর সম্পাদক নন্দিত সিলেট’র স্টাফ রিপোর্টার মাসুদা সিদ্দিকা রুহী, কার্যকরী কমিটির সদস্য গ্রাম বাংলার নির্বাহী সম্পাদক জাকিয়া সুলতানা মনি ও দৈনিক দিনরাতের স্টাফ রিপোর্টার হাবিবা আক্তার।

এর আগে মতবিনিময় সভায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র বিএনএসকে’র সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, সিলেটের নারী সমাজের অগ্রযাত্রায় নারী সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করছেন। যেসব নারী সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন তারা চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, এরপরও সিলেটে সাংবাদিকতায় নারীদের অংশগ্রহণ কম। সিলেটের শিক্ষিত ও সাহসী নারীদের সাংবাদিকতায় অনুপ্রেরণা যোগাতে তিনি সিলেট বিভাগীয় নারী সাংবাদিক কেন্দ্রের নির্বাচিত কমিটিকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ, রিপোর্টার মাধব কর্মকার, কবি ও ছড়াকার ধ্রুব গৌতম, দৈনিক সুদিন’র সাংবাদিক ফাহিমা নীলা, সিলেট প্রতিনিদিন’র সাব এডিটর তানিয়া ইসলাম, দৈনিক একাত্তরের কথার সাব এডিটর মারিয়া আক্তার ময়না, দৈনিক ¯^াধীন বাংলার সিলেট ব্যুরো রিপোর্টার ফাহিমা বেগম, প্রথমআলো বন্ধু সভার সদস্য ও ফ্রিল্যান্স সাংবাদিক ফাবলিহা শাহ ফরিদী, নন্দিত সিলেট’র সাব এডিটর শামীমা আক্তার মিনু, সংবাদকর্মী তাহমিনা ইসলাম তমা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত