৩০ কেজি ওজনের বাঘাইড় মাছ বিক্রির চেষ্টা, মোবাইল কোর্টে শাস্তি

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১১:৫৭ এএম

মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ জব্দ করেছে বন বিভাগ।

এ ঘটনায় আলি মিয়া নামের একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বুধবার সন্ধ্যায় অভিযানটি পরিচালনা করে বন বিভাগ। সন্ধ্যায় ৭টায় পরে মাছটি মাটির নিচে চাপা দেওয়া হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বিক্রির জন্য নিয়ে আসা মাছটি সদরের রেঞ্জ অফিসার গোলাম সারওয়ার নেতৃত্বে বন বিভাগের ৬ জনের টিম জব্দ করে। পরে সদরের এসিল্যান্ড মুস্তাফিজুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করেন।

রেঞ্জ অফিসার গোলাম সারওয়ার জানান, শহরের বেরির চর আলি মিয়া (৪২) ৩০ কেজি ওজনের এই মাছটি বিক্রির জন্য এনেছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে সদরের এসিল্যান্ড মুস্তাফিজুর রহমান জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারী মাছটি সংরক্ষিত; যা ধরা এবং বিক্রি করা অপরাধ, আইন অনুসারে শাস্তি দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত