এবারের এশিয়া কাপের জন্য সবার আগে দল ঘোষণা করেছে পাকিস্তান। সেই দলে অবধারিতভাবেই আছেন শাহিন শাহ আফ্রিদি। তবে এই পেসারের চোট বড় দুশ্চিন্তায় রেখেছে দলটিকে। শ্রীলঙ্কা সফরের প্রথম টেস্টে চোট পেয়েছিলেন আফ্রিদি।
তাই দ্বিতীয় টেস্টে তাকে ছাড়াই খেলতে হয় পাকিস্তানকে। সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি আফ্রিদি। ‘শাহিনের ফিটনেস নিয়ে আমরা চিন্তিত। ডাক্তার এবং ফিজিওরা দলের সঙ্গে সফর করছেন, সে কারণে আমরা তাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। এর ফলে তার যতœটা ভালোভাবে নেওয়া যাবে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপও আছে’ বলেছেন বাবর।
