বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পদ্মা জনকল্যাণ ফাউন্ডেশনের শ্রদ্ধা

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৬:১২ এএম

পদ্মা জনকল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে ধানম-ির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ হারুন উর রশিদ সিআইপি, ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান (অপূর্ব), মহাসচিব মোহাম্মদ শামসুদ্দোহা, কোষাধ্যক্ষ মাহামুদ আক্তার আসমা, শেখ জনি ইসলাম, মো. নীরব, দিয়া জামান, নাসরিন আক্তার মনি, মাসুমা আক্তার নিপা, সামসাদ রানু, সুরাইয়া ইয়াসমিন সুমা, ফারজানা শাহীন, সালমা আক্তার বৃষ্টি, নাহিদা আক্তার পপি, জিনাত আফসানা, শাহরিয়ার মাহমুদ সুমন, মুহাম্মদ আলী, মুহাম্মদ জহিরুল ইসলাম বাবু, মো. রাসেল ইসলাম, সোনিয়া দেলোয়ার, গাজী রক্সি প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত