শিক্ষিকাকে মারধরের প্রতিবাদে কুলাউড়ায় সড়ক অবরোধ

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১১:১১ পিএম

কুলাউড়ার কলেজের এক শিক্ষিকাকে মারধরের ঘটনায় রাশেদ আহমদ চৌধুরী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পালগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা নাজমা বানু কলেজের পাশে মুদিপুর এলাকায় রাশেদের ভাই শামীম মিয়ার বাসায় ভাড়া থাকতেন। শামীম দেশে না থাকায় ওই বাসা রাশেদ দেখাশোনা করেন। কিন্তু কয়েকদিন যাবৎ রাশেদ বিভিন্ন সমস্যা করছিলেন। বিষয়টি রাশেদের মামা আমুদ মিয়াকে গত শুক্রবার বিষয়টি অবহিত করেন নাজমার স্বামী কুলাউড়া উপজেলার অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতলিব।

এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাত ৯টার দিকে রাশেদ নাজমা বানুসহ তার স্বামীকে কিল-ঘুষি মেরে চাকু দিয়ে হত্যাচেষ্টা করেন।

এদিকে, রাশেদকে গ্রেপ্তারের দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুলাউড়া-রবিরবাজার সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন কলেজের শিক্ষার্থীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত