দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০২:৩১ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এসময় আরও তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। 

শনিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার রাণীপুকুর এলাকার বলিহার বেইলি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের ঢেপড়া গ্রামের বাসিন্দা রথীন্দ্রনাথ (৩৩) ও তার ছেলে রাধাকান্ত (৫)।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিহতের পরিবারের বরাত দিয়ে জানায়, নওগাঁ সদর উপজেলার শিকারপুর এলাকার শ্বশুরবাড়ি থেকে রথীন্দ্রনাথ তার স্ত্রী পূজা রানী ও ছেলে রাধাকান্তকে মোটরসাইকেলে করে মান্দার গনেশপুরে বাড়িতে যাচ্ছিলেন। পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কের বলিহার বেইলি ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রথীন্দ্রনাথ ও তার ছেলে রাধাকান্তের মৃত্যু হয়। এসময় আহত হন রথীন্দ্রনাথের স্ত্রী। 

এ দুর্ঘটনায় আরেক মোটরসাইকেলের আরোহী ফাহিম হোসেন ও তার স্ত্রী আয়েশা খাতুনও আহত হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত