'বেবিমুন' সেরে ফিরলেন 'রণলিয়া'

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০৬:০৭ পিএম

আলিয়া ভাট, রণবীর কাপুর বলিউডের প্রথম সারির জুটিদের অন্যতম। সন্তান আগমনের বার্তা, সঙ্গে নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র'- দুই মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রে 'রণলিয়া' জুটি। সোমবার ভোরবেলা পাপারাজ্জির ক্যামেরায় ফ্রেমবন্দি এই দম্পতি। 'বেবিমুন' সেরে ইটালি থেকে মুম্বাই ফিরলেন রণবীর, আলিয়া।

কালো পোশাকে ধরা দিলেন হবু মা। কালো জামায় স্মল বেবিবাম্প আড়ালের আপ্রাণ চেষ্টা অভিনেত্রীর। আর অন্যদিকে রণবীরকে দেখা গেল সাধারণ ডেনিম আর শার্টে।

তারকামহলে 'বেবিমুন' এখন বেশ প্রচলিত। কিছুদিন আগে সোনম কাপুরও 'বেবিমুন' কাটাতে পাড়ি দিয়েছিলেন বিদেশে। আর এবার রণবীর, আলিয়া। তাঁদের দুজনের গন্তব্যও ছিল সেই ইটালিই। ছবির প্রচারের মাঝেই নিজেদের জন্য একটু সময় বের করে নেওয়া আর কী।

'বেবিমুনে'র মিষ্টি ছবি ফ্রেমবন্দি করতে ভোলেননি মিসেস কাপুর। কখনো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আলিয়া। কখনো আবার রণবীরের ভিডিও। এই একান্ত মুহূর্ত যে দুজনেই চুটিয়ে উপভোগ করছেন- এ ছবিগুলো বলে দিচ্ছিল সে কথাই।

চলতি বছরের এপ্রিলে বিয়ে করেন রণবীর, আলিয়া। আর দু'মাস কাটতে না কাটতেই জীবনের আরো এক নতুন অধ্যায়ের ঘোষণা করেন তারা। এখন তাই আপাতত নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষা। সূত্র : আনন্দবাজার

সর্বশেষ সর্বাধিক পঠিত