ঝিনাইদহে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৪:২৭ পিএম

ঝিনাইদহের সদরের ধানহাড়ীয়া গ্রামে সাপের কামড়ে সূর্ষ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়ে। সূর্ষ হোসেন ঝিনাইদহ উপজেলার ধানহাড়ীয়া গ্রামে আশরাফুল ইসলাম ছেলে ও মুক্তিযোদ্ধা মসিউর রহমান মাধ্যকিম বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিলেন।

স্থানীয় নজরুল ইসলাম জানান, বাড়ি থেকে রাতে খাওয়া দাওয়া শেষ করে বাবা আশরাফুলের মুদি দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে তার গলায় কামড় দেয়। এরপর সে ফোন করে তার পরিবারকে জানালে তাকে উদ্ধার করে গ্রাম্য কবিরাজ ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. ফালগুনী রানী সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। সূর্ষ’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত