খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকীতে ছাত্রদলের খাবার বিতরণ

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১১:২৪ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিমদের মধ্যে রান্না করা খবার বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় খালেদা জিয়ার সুস্থতা চেয়ে দোয়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি এতিম খানায় খাবার বিতরণ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র সহ-সভাপতি রাসেদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সাবেক সহ-সভাপতি মো. মোক্তাদির হোসেন তরু, বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম আকাশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত