ডুয়েটের সামনে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১২:৫২ এএম

চার বছরমেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে রূপান্তরসংক্রান্ত শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সামনে বিক্ষোভ মিছিল করেছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরে অবস্থানরত শত শত শিক্ষার্থী এই আন্দোলনে যোগ দেন। 

এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিলসহকারে ডুয়েটের সামনে এসে জড়ো হন। পরে তারা সড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত