রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৪৪

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১১:০৬ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ছয়টা থেকে আজ বুধবার (১৭ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৭০০ পিস ইয়াবা, ৬৫ গ্রাম ১৪৫ পুরিয়া হেরোইন, ১৯ কেজি ১৫৪ গ্রাম গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা রুজু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত