নিজ দেশের পরিচয়েই বিশ্বকাপ দেখতে পারবেন ইসরায়েলিরা

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৭:৩৯ পিএম

কাতার বিশ্বকাপ দেখতে পারবেন না ইসরায়েল পরিচয়ধারীরা। দেখতে হলে ফিলিস্তিন পরিচয় নিয়েই আসতে হবে। অনলাইনে কাতার বিশ্বকাপের টিকিট কিনতে গিয়ে নজরে আসে বিষয়টি। এরপর তা সামনে আসতেই তর্ক-বিতর্ক শুরু হয়েছে। ইসরায়েলের নাম না থাকা নিয়ে পক্ষে-বিপক্ষে অনেকেই অবস্থান নিচ্ছিলেন। অবশেষে ফিফার হস্তক্ষেপে সে সমস্যার সমাধান হলো। নিজ দেশের পরিচয় দিয়েই কাতার বিশ্বকাপ যেতে পারবেন ইসরায়েলিরা।

কাতার কর্তৃপক্ষ বিশ্বকাপের টিকিট বিক্রির দায়িত্ব দিয়েছিল ‘উইন্টারহিল হসপিটালিটি’ নামের একটি কোম্পানিকে। এই কোম্পানির অনলাইন সাইটে ইসরায়েলের নাগরিকেরা টিকিট কিনতে গিয়ে দেখেন, তাদের দেশের নামই নেই। তার বদলে ফিলিস্তিন দেখাচ্ছে। তা দেখে ইসরায়েল নাগরিকেরা ক্ষুব্ধ হয়ে উঠেন।

শুধু ইসরায়েলের নয়, নাম ছিল না আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়ারও। বিষয়টি প্রকাশ্যে আসার পর পশ্চিমা সংবাদমাধ্যমগুলো কাতারের ব্যাপক সমালোচনা শুরু করে।

বিষয়টি সমাধানের জন্য ফিফার কাছে অভিযোগ করেছিল ইসরায়েল। সঙ্গে দাবি রেখেছিল যেন অন্যান্য দেশের মতো তারাও সমান সুযোগ-সুবিধা পান বিশ্বকাপে।

ফিফা ‘উইন্টারহিল হসপিটালিটি’ কোম্পানিকে ইসরায়েলের নাম নিবন্ধনের নির্দেশ দিয়েছে। টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ইসরায়েলের নাম যুক্ত করেছে। আর যে কর্মী ইসরায়েল বাদ দিয়ে ‘অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড’ লিখেছেন, তাঁকে দায়িত্ব থেকেও সরিয়ে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত