ঝিনাইদহে মামার হাতে ভাগ্নে খুন, ভাইয়ের নির্যাতনে নারীর আত্মহত্যা

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০৯:১৬ পিএম

ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া এলাকায় মামার মারপিটে চিকিৎসাধীন অবস্থায় শোলক হোসেন (২০) নামে ভাগ্নের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৯ আগস্ট) বিকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শোলক ডেফল বাড়ীয়া গ্রামের শহিদুল বিস্বাস ছেলে ও ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। বর্তমানে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ায় একটি ভাড়া বাসায় মায়ের সাথে থাকতো।

স্বজনরা জানায়, সোমবার (১৫ আগস্ট) ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার স্কুলছাত্র শোলকের মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তার মায়ের চাচাতো ভাই ছোটন মিয়া তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। সে সময় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে পরে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে মারা যায় শোলক। নিতরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত আভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ঘরের বাঁশের সাথে গলায় গামছা পেচিয়ে গীতা ঘোষ (৬০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার (১৯ আগস্ট) বিকালে ওই উপজেলার বেজপাড়া এলাকা থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। গীতা ঘোষ বেজপাড়া এলাকার হাজারি ঘোষের মেয়ে।

স্থানীয়রা জানায়, গীতা ঘোষ বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়া ছিলেন। গত এপ্রিল মাসে তিনি অবসরে যান। তার কোন স্বামী ও সন্তান ছিল না। একা একটি খুপড়ি ঘরে থাকতেন। তার ব্যাংকে কিছু টাকা ছিল। সেই টাকা নেওয়ার জন্য ভাই তরুণ ও তার স্ত্রী ঝর্ণা প্রায়ই তাকে মারধর করতো। গতকালও তাকে মারধর করা হয়েছে। সেই কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারে।
 

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত