মানসিকভাবে শক্ত মানুষের কিছু অভ্যাস রয়েছে। জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে-
১. মানসিকভাবে শক্তিশালী মানুষ যেকোনো পরিস্থিতি গ্রহণ করতে পারেন। বিরূপ পরিস্থিতিতে নড়বড়ে বা ভয় পান না।
২. পরিবর্তনে তারা পিছপা হন না। বরং যেকোনো পরিবর্তন তারা সাদরে গ্রহণ করেন।
৩. কোনো পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারা হতাশায় ভোগেন না। এর পরিবর্তে তারা মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
৪. মানসিকভাবে শক্তিশালী মানুষ সব সময় মানুষকে প্রভাবিত করার কথা চিন্তা করেন না।
৫. এই ধরনের লোক নিজের অতীত আঁকড়ে ধরে থাকেন না। তারা বর্তমানে বাস করেন এবং ভবিষ্যতের কথা চিন্তা করে এগিয়ে যান।
৬. মানসিকভাবে শক্তিশালী মানুষ কখনোই অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হন না। তারা অন্যের সাফল্যে অভিনন্দন জানান এবং অন্যদের অনুপ্রেরণা দেন।
