ছয় ঘণ্টার পূর্বাভাস

৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে ঢাকায়

আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৪:০৫ পিএম

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ সন্ধ্যার দিকে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে ঢাকায় হালকা বৃষ্টিও হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, ঢাকায় আজ দুপুর ১২টায় ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আদ্রতা ছিল ৭০ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৩৬ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত