গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন গাজীপুর সাংবাদিক ইউনিয়নের নেতারা।
গতকাল শনিবার দুপুরে গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বাসসের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. আতাউর রহমান ও সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠের টঙ্গী সংবাদদাতা এস এম নূরুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের নেতারা জাতির জনকের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তার ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।
এ সময় সাংবাদিক ইউনিয়নের নেতাদের মধ্যে মোহাম্মদ আল মামুন, মো. মুজিবুর রহমান, আলমগীর হোসেন, এম এ সালাম শান্ত, নূরুল আমীন সিকদার, মনিরুজ্জামান, কামাল হোসেন বাবুল, আশরাফুল আলম আইয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।
