পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভাষা শিক্ষা অ্যাপ ডুয়োলিংগো (নাসডাক DUOL)- এখন থেকে তাদের প্ল্যাটফর্মে বাংলাভাষীদের জন্য প্রথমবারের মতো চালু করল ইংরেজি ভাষা শিক্ষা; যা বাংলায় ব্যবহার করে সহজে ইংরেজি শেখা যাবে। বাংলা, উপমহাদেশের অন্যতম প্রচলিত ভাষা; তাই বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো বাংলাভাষী মানুষ এখন থেকে ডুয়োলিংগো অ্যাপে বিনামূল্যে ইংরেজি শিখতে পারবেন। ডুয়োলিংগো অ্যাপটি আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েব থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
বাংলাদেশিরা নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে যেমন গর্ববোধ করেন, তেমনি সকলেই আন্তর্জাতিক ভাষাও শিখে চলেছেন। এর মধ্যে কয়েকটি জনপ্রিয় ভাষা হলো ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, জার্মান, কোরিয়ান ও জাপানি।
নানাবিধ কারণে বাংলাদেশিরা নতুন ভাষা শিখে থাকেন, এর মধ্যে ব্যক্তিগণ ও পেশাগত উন্নতি অর্জন করা একটি প্রধান কারণ। ডুয়োলিংগোর লক্ষ্য হলো, এমন একটি ভাষা শিক্ষা অ্যাপ তৈরি করা, যা ব্যবহার করে মানুষ বিনামূল্যে আনন্দের সাথে, তাদের আর্থিক ও ব্যক্তিগত সাফল্যের দিকে এগিয়ে যাবে।
ডুয়োলিংগোর লক্ষ্য হলো, বাংলায় ইংরেজি শেখার এই মজার অ্যাপ বাংলাদেশ ও ভারতে বসবাসকারী ৩০০ মিলিয়ন বাংলাভাষির কাছে সহজলভ্য করা। এর কোর্স ম্যাটেরিয়ালগুলো গ্যামিফায়েড ও ইন্টার-অ্যাক্টিভ; যা ব্যবহারকারীদের জন্য বেশ মজার হবে।
ডুয়োলিংগোতে বাংলা অন্তর্ভুক্তির প্রসঙ্গে এর মুখপাত্র করণদীপ সিং কাপানি বলেন, 'এখানে ইংরেজি শেখাকে সাধারণত খুব কঠিন মনে করা হয়। কিন্তু অনেকেই এটা বোঝে না যে, স্থানীয় উপমহাদেশীয় ভাষাগুলো অনেক বেশি জটিল। যার তুলনায় ইংরেজি ভাষা অনেক সহজ। ইন্টারনেট ও ডিজিটালাইজেশনের উত্তরোত্তর চাহিদা বৃদ্ধির ফলে বাংলাদেশ হলো এমন একটি বিশাল বাজার যেখানে আমাদের সেবা সম্প্রসারণের জন্য আমরা মুখিয়ে আছি। কেননা এভাবে আমরা আরো বেশি আঞ্চলিক ও স্থানীয় ভাষাগুলোর সাথে যুক্ত হতে পারব।'
ডুয়োলিংগোতে ইংরেজি শেখা অনেকটা গেমস খেলার মতো। ব্যবহারকারীরা বিভিন্ন ধাপে পয়েন্ট অর্জন করবেন এবং পরবর্তী ধাপে পৌঁছাবেন। এর ভেতরেই ইংরেজিটা শেখা হয়ে যাবে।
অধ্যায়গুলো 'বাইট-সাইজড', যার মানে এগুলো ছোট ছোট ধাপ, যা সম্পাদন করতে আপনাকে আলাদা করে সময় বের করে পড়তে বসতে হবে না। আপনি দৈনন্দিন কাজের মাঝেই রিডিং, রাইটিং, স্পিকিং অ্যাণ্ড লিসনিং সারতে পারবেন। এই অ্যাপটিতে মেশিন লার্নিং ব্যবহার করে শিক্ষাথীদের ব্যক্তিগত প্রয়োজন অনুসারে পাঠ্যক্রম দেওয়া হবে; এতে ব্যবহারকারীদের শেখানোর জন্য সবচেয়ে কার্যকরী উপায় A/B টেস্টিং মেথড ব্যবহার করা হয়েছে।
