স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে অবস্থান কর্মসূচি কেয়ার শিক্ষার্থীদের

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৪:৫৭ এএম

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসির) অনুমোদন না থাকা এবং অ্যাকাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় মাইগ্রেশনের দাবি কেয়ার মেডিকেলের শিক্ষার্থীদের। এ দাবিতে গতকাল রবিবার সকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রতিষ্ঠানটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। পরে অধিদপ্তরে স্মারকলিপি দেয় তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, কেয়ার মেডিকেলে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোনো অনুমোদন নেই। নীতিমালা অনুসারে পর্যাপ্ত ফ্লোরপ্লেস ও অবকাঠামো না থাকার পরও এই মেডিকেলে শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে এই মেডিকেলের ২১৬ শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

কেয়ার মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অহিয়া ফারজিন বলেন, ‘আমাদের মেডিকেলের বিএমডিসির অনুমোদন নেই। ক্লাস নেওয়ার মতো কোনো শিক্ষক নেই।  আমরা চাই, দ্রুত আমাদের অন্য কলেজে মাইগ্রেশন করে দেওয়া হোক। সেই দাবিতেই আমরা এখানে এসেছি।’ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহযোগিতা চেয়ে চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিফ আনোয়ার বলেন, ‘আমরা কেয়ার মেডিকেল কলেজ কর্র্তৃপক্ষের প্রতারণার শিকার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত