বিআরটিএ চেয়ারম্যান বললেন

মাদকমুক্ত চালক পারে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৭:০২ এএম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, প্রশিক্ষিত ও মাদকমুক্ত চালক পারে নিরাপদ সড়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে।

আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বিআরটিএ এবং ঢাকা আহছানিয়া মিশনের যৌথ আয়োজনে চালকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং মাদক ব্যবহারের ক্ষতি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গতকাল সোমবার বেলা ১১টায় রাজধানীর খিলক্ষেত জোয়ারসাহারা বাস ডিপো ও ট্রেনিং সেন্টারে এই কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, বিআরটিএর পরিচালক (রোড সেফটি) মো. মাহবুব-ই-রাব্বানী, বিআরটিএর পরিচালক (প্রশিক্ষণ) মো. সিরাজুল ইসলামসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত