পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়া কর্মকর্তাদের বরখাস্ত করল ভারত

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১২:০০ এএম

দুর্ঘটনাক্রমে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছোড়ার দায়ে বিমানবাহিনীর তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে ভারত সরকার। গত মঙ্গলবার এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, ৯ মার্চের ওই ঘটনার জন্য দায়ী কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হয়েছে। নিয়মমাফিক কার্যক্রম পরিচালনায় ওই কর্মকর্তাদের অবহেলার কারণেই ব্রহ্মস ক্ষেপণাস্ত্রটি দুর্ঘটনাক্রমে বেরিয়ে যায়, তদন্তে এটি বেরিয়ে এসেছে বলেও বিবৃতিতে বলা হয়েছে। বিবিসি জানিয়েছে, মার্চের ওই ঘটনা পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল।

ঘটনাটিকে ‘অত্যন্ত দুঃখজনক’ আখ্যায়িত করে এর জন্য দিল্লি তাদের রুটিন রক্ষণাবেক্ষণের ‘প্রযুক্তিগত ত্রুটি’কে দায় দিয়েছিল। আর ইসলামাবাদ দিল্লিকে ‘এ ধরনের অবহেলাজনিত অপ্রীতিকর ঘটনার’ পরিণতি সম্পর্কে সচেতন হতে এবং একই ঘটনার পুনরাবৃত্তির ব্যাপারে সতর্ক করেছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত