ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বুক জোড়া লাগা দুই মাথা বিশিষ্ট শিশুর জন্ম হয়েছে। শেরপুর জেলার ২০ বছর বয়সী এক গৃহবধূ সিজারের মাধ্যমে বুক জোড়া লাগা দুই মাথা-দুই পা-চার হাত বিশিষ্ট শিশুর জন্ম দিয়েছেন।
তবে শিশুটি মৃত অবস্থায় জন্ম দেয়।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বুধবার (২৪ আগস্ট) বিকেলে মমেক হাসপাতালের প্রসূতি ওয়ার্ডে শিশুর জন্ম হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, শেরপুর জেলার এক গৃহবধূ প্রসব ব্যথা নিয়ে হাসপাতালের প্রসূতি ও লেবার ওয়ার্ডে ভর্তি হন। পরে বুধবার বিকেলের দিকে অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে গৃহবধূর পেট থেকে বুক জোড়া লাগা দুই মাথা, দুই পা ও চার হাতওয়ালা মৃত শিশুকে বের করে আনা হয়। তবে জন্মের পর শিশুকে তার বাবা নিয়ে গেছেন। গৃহবধূ এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ আছেন।
