কোচ-রাজবংশী-বর্মণ সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১১:৫০ পিএম

কোচ ও বর্মণ সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর লোকজনকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে স্বীকৃতি সনদ প্রদানে হয়রানি বন্ধসহ কয়েক দফা দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মণ সংগঠনের ব্যানারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের নেতারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী আইন ২০১০ অনুযায়ী উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বসবাসরত কোচ ও বর্মণ সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে

স্বীকৃতি দেওয়া হয়েছে। পরে এই দুই জেলায় বসবাসরত কোচ ও বর্মণ সম্প্রদায়ভুক্ত রায়, বর্মণ, সিংহ টাইটেল ব্যবহারকারী জনগোষ্ঠীর লোকরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সনদ পেয়ে আসছিলেন। কিন্তু অজ্ঞাত কারণে প্রায় ছয়-সাত মাস ধরে উপজেলা প্রশাসনে প্রত্যয়নপত্রের আবেদন করলে সেই সনদ সরবরাহ না করে কালক্ষেপণ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত