প্রধানমন্ত্রীর নির্দেশে টাঙ্গাইলের ভাই বোনের চিকিৎসা শুরু

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০১:৫৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার অসুস্থ দুই ভাই-বোন পিন্টু ও নাসরিনের চিকিৎসা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের হতদরিদ্র পিতা-মাতার পক্ষে এ চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে এ দুই ভাই-বোনের চিকিৎসার ব্যবস্থা করেন। তারা বর্তমানে প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তানভীর আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা পাচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ নজরে এলে অসহায় এ দুই ভাই-বোনের চিকিৎসা করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পিন্টু ইনস্টিটিউটের ৮০১ নম্বর পুরুষ ওয়ার্ডের ৩০ নম্বর বেডে এবং ৯০১ নম্বর মহিলা ওয়ার্ডের ৩০ নম্বর বেডে নাসরিন ভর্তি আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত