চা শ্রমিকদের মজুরির বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন।
শনিবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ধর্মঘটের ১৩তম দিনেও দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা-বাগানে কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন চা বাগানে সভা–সমাবেশ হয়েছে।
গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন তারা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৩ আগস্ট চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও তা মানছেন না সাধারণ শ্রমিকেরা।
