ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশানের উদ্যোগে নতুন সদস্য বরণ ও মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নওধার ত্রিশাল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশান ত্রিশাল শাখার উদ্যোগে নতুন সদস্য বরণ ও মতবিনিময়সভায় বাজুস ত্রিশাল শাখার সভাপতি বাবু শঙ্কর রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাজুস ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাজুস ময়মনসিংহ জেলা কমিটির সহসভাপতি সীতানাথ কর্মকার, চন্দন শেখর ঘোষ, এম এ কাইয়ুম, শ্যামল বনিক, গোপাল দাস প্রমুখ।
