বগুড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৪ ফার্মেসিকে জরিমানা

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৩:২৮ পিএম

বগুড়ায় শনিবার মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৪ ফার্মেসিকে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

এদিন দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত শহরের নিশিন্দারা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম।

অভিযানের বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম জানান, বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে সরকার মেডিসিন কর্নারে তিন হাজার, আশ শিফা মেডিকেল হলে দুই হাজার, নিউ শাফি ফার্মেসিকে দুই হাজার এবং মমতাজ ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত