চা বাগান মালিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৪:৪০ পিএম

দৈনিক ৩০০ টাকা মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে সংকট সমাধানে চা বাগানের মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় গণভবনে এই বৈঠক শুরু হয়।

চা বাগান মালিকদের ১৩ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম শাহ আলম।

এদিকে ধর্মঘটের ১৪তম দিনেও দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সব চা-বাগানে কাজ বন্ধ রয়েছে। সকাল থেকে বিভিন্ন চা বাগানে সভা–সমাবেশ হয়েছে।

গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন তারা। পরে প্রশাসনের সঙ্গে আলোচনা করে ২৩ আগস্ট চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও তা মানছেন না সাধারণ শ্রমিকেরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত