ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাব্বির বাঁচতে চান

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৫:৫৯ পিএম

দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অর্থাভাবে নিভে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. হাসিবুর রহমান সাব্বিরের জীবন প্রদীপ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) এ প্রফেসর ডা. আব্দুল আজিজ আহমেদের তত্ত্বাবধানে হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন সাব্বিরের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশান (অস্থিমজ্জা প্রতিস্থাপন) করতে প্রায় ২২ লাখ টাকা প্রয়োজন। যা তার দরিদ্র পরিবারের পক্ষে বহন করা সম্ভব না।

সাব্বির সমাজের বিত্তবান ও ঢাকা কলেজের প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীদের কাছে চিকিৎসার জন্য মানবিক সহায়তার অনুরোধ জানিয়েছেন। 

অসুস্থ সাব্বির বলেন, ‘ঢাকা কলেজের বড় ভাইয়েরা একটি উদ্যোগ নিলেই আমার চিকিৎসা সহজ হয়ে যায়। তারা অনেকেই অনেক সেক্টরে প্রতিষ্ঠিত। তাদের কাছে আমার অসুস্থতার বার্তা গেলে তারা কেউ বসে থাকবে না। তারা এগিয়ে আসবেই।’

সাব্বিরকে ইতোমধ্যে দুই সাইকেল ক্যামোথেরাপি দেওয়া হয়েছে। তবে তাতে তেমন উন্নতি দেখছেন না চিকিৎসকেরা। তিনি দুর্বল হয়ে পড়েছেন। তাই চিকিৎসক বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশান (অস্থিমজ্জা প্রতিস্থাপন) করার পরামর্শ দিয়েছেন। যা খুবই ব্যয়বহুল। 

সাব্বিরের বাবা বশির আলম একজন প্রান্তিক কৃষক। তার পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব না। তারপরও কৃষি জমি বিক্রি করে সন্তানের চিকিৎসার উদ্যোগ নিয়েছেন। কিন্তু এরপরও এতো টাকা তিনি সংগ্রহ করতে পারেননি।
 
বশির আলম বলেছেন, চিকিৎসকরা জানিয়েছেন আনুষাঙ্গিক খরচ ছাড়াও শুধু অপারেশনের খরচই ১৬ লাখ টাকা। সব মিলে ২২ লাখ পর্যন্ত খরচ হতে পারে। ইতোমধ্যে প্রায় ৪ লাখ টাকার মত খরচ হয়েছে। এতো টাকা তার পক্ষে সংগ্রহ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি ছেলের জীবন বাঁচাতে সহায়তার হাত বাড়িছেন।  

হাসিবুর রহমানের গ্রামের বাড়ি বরগুনার বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে। দুই ভাই বোনের মধ্যে সাব্বির বড়। তার ছোট এক বোন রয়েছে। সাব্বির ঢাকা কলেজে পদার্থ বিজ্ঞাণে স্নাতকে পড়ছেন। তিনি এখন দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত।
 
সাব্বিরকে সহযোগিতা করতে তার বাবা বশির আলমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার মোবাইল নম্বর ০১৭৩২৬৯৬৩৮১। ব্যাংক অ্যাকাউন্ট নাম: বশির আলম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ১০০০১১০০১, বেতাগী সোনালী ব্যাংক শাখা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত