পারিশ্রমিক মনমতো হলেই তবে ছবি করবেন সামান্থা

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৬:০৫ পিএম

'ইয়ে মায়া চেসেভে' দিয়ে কেরিয়ার শুরু। ধীরে ধীরে দক্ষিণের রানি হয়ে ওঠেন 'ওও আন্তাভা' গানের সাড়া ফেলা তারকা সামান্থা রুথ প্রভু। আল্লু অর্জুনের অভিনয় তো বটেই, 'পুষ্পা : দ্য রাইজ' ছবিতে সামান্থা প্রভুর 'আইটেম গান' নিয়েও কম মাতামাতি হয়নি। পর্দায় খোলামেলাভাবে সহজেই তাক লাগান সামান্থা। তার পর থেকেই তার অভিনয় জীবনের রেখা ঊর্ধ্বমুখী।

'পুষ্পা'র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি টাকা পেয়েছিলেন অভিনেত্রী। তার পরেও প্রস্তাবের বন্যা। সম্প্রতি 'জুনিয়র এনটিআর' ছবিতে কাজ করার অনুরোধ এসেছিল, প্রত্যাখ্যান করেন তিনি। পরিচালক কোরাতালা শিভা চেয়েছিলেন সামান্থা মূল চরিত্রে অভিনয় করুন। তবে, গুঞ্জন রটে পারিশ্রমিকের সমস্যার কারণেই ছবিটি বাতিল করেন অভিনেত্রী।

জানা যায়, পরিচালক সামান্থাকে আড়াই কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সামান্থা চার কোটির কমে করবেন না। সেই সঙ্গে এ-ও জানা যায়, এমন ঘটনা প্রথমবার নয়। পারিশ্রমিক মনমতো না হলে আজকাল আর ছবির চুক্তিতেই যেতে চাইছেন না সামান্থা। সূত্র : হিন্দুস্তান টাইমস 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত