সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতাদের নিয়ে একটি গবেষণাপ্রতিষ্ঠানের করা তালিকায় আবারও শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিষ্ঠানটির এক জরিপ অনুযায়ী, মোদির জনপ্রিয়তার হার ৭৫। প্রতিষ্ঠানটির নাম মর্নিং কনসাল্ট। মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইনটেলিজেন্স বর্তমানে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, ব্রাজিল, জার্মানি, ভারত, মেক্সিকো, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন ও যুক্তরাষ্ট্রের সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের ভিত্তিতে তালিকা প্রস্তুত করে থাকে। প্রতিষ্ঠানটি রাজনৈতিক নির্বাচন, নির্বাচিত কর্মকর্তা ও ভোটিং ইস্যু নিয়ে তথ্য প্রকাশ করে থাকে। আন্তর্জাতিকভাবে প্রতিদিন ২০ হাজারের বেশি সাক্ষাৎকার নিয়ে থাকে মর্নিং কনসাল্ট।এবারের তালিকায় নরেন্দ্র মোদির পর দ্বিতীয় অবস্থানে আছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এবং তৃতীয় অবস্থানে আছেন ইতালীয় প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।
×
