জি এম কাদের বললেন

এক ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকলে গণতন্ত্রচর্চা অসম্ভব

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০১:৩১ এএম

দেশে এক ব্যক্তির হাতে সব ক্ষমতা থাকলে গণতন্ত্রচর্চা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়াম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে যারা অন্যায়ভাবে স্বৈরাচার উপাধি দিয়েছেন, তারাই ১৯৯০ সালের পর সংবিধানে কাটাকাটি করে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। আওয়ামী লীগ ও বিএনপি বারবার সংবিধান সংশোধন করে, দেশে সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছে। এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা। তিনি যা বলবেন, সেটাই আইন। এটা কখনোই গণতন্ত্র হতে পারে না, এভাবে গণতান্ত্রিক চর্চা হতে পারে না।’

গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সুনীল শুভরায় প্রণীত ‘ছোটদের পল্লীবন্ধু’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত