বরিশালে বাস চাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০২:২৬ পিএম

বরিশালের বাবুগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এতে ভ্যানের চালক ও শিশুসহ তিনজন আহত হয়েছেন।

রবিবার দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মানিককাঠী গ্রামের ফজলুল হক হাওলাদার (৬০) ও সুমি আক্তার (৩৫)।

দুর্ঘটনার পরপরই ঢাকা ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে এলাকাবাসী। আধা ঘণ্টা পর পুলিশের আশ্বা‌সে স‌রে যান তারা।

জানা গে‌ছে, দুর্ঘটনাগ্রস্ত শ‌্যামলী প‌রিবহ‌নের যাত্রীবাহী বাসটি কুয়াকাটা-ঢাকা রু‌টের। কুয়াকাটা থে‌কে বাস‌টি ব‌রিশা‌লে পৌঁছানোর পর দুপুর পৌ‌নে ১২টার দি‌কে ব‌রিশাল কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল থে‌কে ঢাকার উদ্দেশ্যে ছে‌ড়ে আসে। রহমতপুর ব্রিজের ঢা‌লে পৌঁছালে সড়ক পার হ‌তে যাওয়া এক‌টি যাত্রীবা‌হী ভ‌্যান‌কে চাপা দেয় বাস‌টি। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। ভ‌্যানচালক‌ ও এক শিশু‌কে আহতাবস্থায় ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

বাবুগঞ্জ উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা নুশরাত ফা‌তিমা ব‌লেন, দুর্ঘটনার পর মহাসড়‌কে যান চলাচল কিছু সময় বন্ধ ছিল, এখন স্বাভা‌বিক র‌য়ে‌ছে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি আমানুল্লাহ আল বারী জানিয়েছেন, শ্যামলী পরিবহন একটি যাত্রীবাহী ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে এখন পর্যন্ত ঘটনাস্থলে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। যারা হতাহত হয়েছেন তারা সকলেই ভ্যানের যাত্রী। চাপা দেওয়া বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত