শীতে ঠোঁট শুকিয়ে গেলে কী করবেন

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ এএম

শীতকালে ঠোঁট ফাটা এবং শুষ্ক হয়ে যাওয়া সাধারণ সমস্যা। বাজারে অনেক পণ্য পাওয়া গেলেও, ঘরে থাকা প্রাকৃতিক জিনিস দিয়ে এই সমস্যার সমাধান করতে পারেন।

নারকেল তেল :  শীতে ঠোঁটের শুষ্কতা এবং ফাটা রোধ করতে নিয়মিত নারকেল তেল লাগাতে পারেন। ঠোঁটে ভেতর থেকে পুষ্টি জোগাতে নাভিতে নারকেল তেলও লাগাতে পারেন। নারকেল তেলের প্রাকৃতিক ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে, যা ঠোঁটে গভীর আর্দ্রতা প্রদান করে। রাতে ঘুমানোর আগে ঠোঁটে হালকা নারকেল তেল লাগান। এটি নিয়মিত ব্যবহার করলে আপনার ঠোঁট নরম থাকবে এবং ফাটা রোধ হবে।

ঘি : ঘি ব্যবহার করেও আপনি এই সমস্যা সমাধান করতে পারেন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে সামান্য ঘি লাগান। এটি ঠোঁটকে পুষ্টি জোগাবে এবং শুষ্কতা দূর করবে।

মধু এবং চিনি : ঠোঁট নরম করে তুলতে মধু এবং চিনির স্ক্রাব একটি দারুণ উপাদান। আধা চা চামচ চিনির সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। ঠোঁটে আলতো করে ঘষুন। এই স্ক্রাবটি ঠোঁটের ডেড সেল দূর করতে এবং ঠোঁটে আর্দ্রতা জোগাতে সাহায্য করবে। সপ্তাহে ২-৩ বার করুন।

গ্লিসারিন : ফাটা ঠোঁটের সমস্যার মোকাবিলায় এক্সপার্ট গ্লিসারিন। এটি ঠোঁটে এবং চোখের চার পাশে লাগান। দেখবেন চটজলদিই এই সমস্যা মিটে যাবে।

পানি : শীতকালে তৃষ্ণা কম পায় বলে অনেকেই কম পানি পান করেন। এ কারণেই শরীর পানিশূন্য হয়ে ঠোঁট শুষ্ক হয়ে যায়। তাই দিনে ৭ থেকে ৮ গ্লাস পানি পান করতে পারেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত