ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও এ রোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে নতুন ফিচার চালু করেছে মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ মোবাইল অ্যাপ। এতে খুব সহজে বাড়িতে বসে নিয়মিত ডায়াবেটিসের ঝুঁকি এবং রক্তে শর্করার পরিমাণ ট্র্যাক করা যাবে বলে জানানো হয়েছে।
মেটলাইফ থ্রিসিক্সটি হেলথ অ্যাপটিতে স্বাস্থ্য এবং লাইফ স্টাইল সম্পর্কিত প্রশ্নের উত্তর দিয়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি সম্পর্কে জানতে পারা যাবে। অ্যাপটির ব্যবহারকারী পরিমাপের ঘনত্ব এবং সময় (খাওয়ার আগে বা পরে) প্রদান করে সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে রক্তে শর্করার পরিমাণ ট্র্যাক করা যাবে।
এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘আমরা মানুষকে সুস্থ ও দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করতে সাহায্য করতে চাই। আমরা বিশ্বাস করি যে, নতুন যোগ করা ফিচারগুলোর সহায়তায় অনেক ব্যবহারকারীই ডায়াবেটিসের মতো একটি গুরুতর অসুস্থতা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন।’ বিজ্ঞপ্তি
