বই কেনা প্রকল্পের তালিকা থেকে ১৪৭৭ বই বাতিল

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০২:৪৯ পিএম

সরকারি কর্মকর্তাদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে বই কেনা প্রকল্পের এক হাজার ৪৭৭টি বই তালিকা থেকে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম।

সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

এর আগে, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বই কেনার প্রাথমিক যে তালিকা করা হয়েছে, সেটা অবশ্যই চূড়ান্ত করার আগে আমরা আর দেখবো।

সরকারি কর্মকর্তাদের ‘জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস’ বাড়ানোর জন্য বই কিনতে ৯ কোটি ৫৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য এক হাজার ৪শ ৭৭টি বইয়ের তালিকা দেওয়া হয়েছে। তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামের ২৯টি বই রয়েছে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা তৈরি হয়।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রাথমিক তালিকা এসেছে। এটা আমরা দেখছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত