ইরাবের নতুন সভাপতি জসিম, সাধারণ সম্পাদক ফারুক

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ০৬:০১ পিএম

শিক্ষা সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২২-২৩ কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মীর মোহাম্মদ জসিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইনকিলাবের ফারুক হোসাইন।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সমকালের সাব্বির নেওয়াজ, ইত্তেফাকের নিজামুল হক এবং দেশ রূপান্তরের শরীফুল আলম সুমন। ৯ সদস্যের নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আমাদের সময়ের এম এইচ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক দ্য বিজনেস পোস্টের সোলাইমান সালমান, কোষাধ্যক্ষ বণিকবার্তার সাইফ সুজন, সাংগঠনিক সম্পাদক মানবজমিনের পিয়াস সরকার এবং দপ্তর ও প্রচার সম্পাদক বাংলাদেশ জার্নালের আসিফ কাজল।

এছাড়া যায়যায়দিনের আমানুর রহমান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সেলিনা শিউলি কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত