বিতর্কে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে নায়িকার বিরুদ্ধে অতিরিক্ত চার্জশিট দায়ের করেছে ভারতের ইডি। এই কাণ্ডে মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর জ্যাকলিনের জন্য কী কী কিনেছিলেন শুনলে অবাক হবেন?
শ্রীলঙ্কায় নায়িকার জন্য কোটি টাকার বাড়ি কিনেছিলেন সুকেশ। শুধু তাই নয়, মুম্বাইয়ের জুহু অঞ্চলে একটি দামি বাংলোও অগ্রিম টাকা দিয়ে কিনেছিলেন তিনি। শুধু মাত্র জ্যাকলিনের জন্য। ইডির রিপোর্টে উঠে আসছে এমনই সব তথ্য।
ইডির তদন্ত রিপোর্টে উঠে এসেছে সুকেশ চন্দ্রশেখর নিজের সহকারী পিঙ্কি ইরানিকে দায়িত্ব দিয়েছিলেন যেন তিনি জ্যাকলিনের সঙ্গে তার আলাপ করিয়ে দেন। শহরের দামি অঞ্চলে বাড়ি কেনার পরিকল্পনার কথা শেয়ার করেছিলেন পিঙ্কির সঙ্গে। এই জন্য অবশ্য নিজের সহকারীকে কোটি টাকা বেতনও দেন সুকেশ।
ইডির জানিয়েছে, সুকেশ যে বিবাহিত এবং অপরাধমূলক কার্যকলাপে জড়িত তা অবগত ছিলেন জ্যাকলিন। কিন্তু তা-ও পুলিশকে মিথ্যা গল্প বলার চেষ্টা করেন নায়িকা। সব কিছু জানার পরও তার দেওয়া সমস্ত দামি উপহার উপভোগ করেন জ্যাকলিন।
শুধু অভিনেত্রীকে নয়, তার পরিবারের সদস্যদেরও দামি দামি উপহার দিয়েছিলেন সুকেশ।
