বিমানবাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৪ এএম

বাংলাদেশ বিমানবাহিনীর ১২০তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের (জেসিএসসি) সনদপত্র বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিমানবাহিনী ঘাঁটি বাশার এ অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়। এতে সহকারী বিমানবাহিনীপ্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র ও ট্রফি প্রদান করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, ১৩ সপ্তাহের এই কোর্সে বাংলাদেশ বিমানবাহিনীর ২২ জন, শ্রীলঙ্কা বিমানবাহিনী, সুদানি বিমানবাহিনী এবং কোরিয়ান সেনাবাহিনীর একজন করে কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণকে সার্ভিস, ইন্টার সার্ভিস এবং জয়েন্ট সার্ভিস পরিম-লে কমান্ড ও স্টাফ দায়িত্ব পালনে পারদর্শী করে তুলতে এই কোর্সটি বিশেষভাবে সজ্জিত করা হয়েছে।

প্রারম্ভিক কাল থেকেই জেসিএসসি উত্তীর্ণ কর্মকর্তাগণ তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশনামূলক দায়িত্ব পালনে সহায়তা করে আসছে।

অনুষ্ঠানে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ উক্ত প্রতিষ্ঠানের সামরিক ও বেসামরিক প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত