মজুরি বৃদ্ধির দাবিতে গত তিনদিন ধরে কর্মবিরতি পালন করছেন শেরপুরের নাকুগাঁও স্থলবন্দরে কর্মরত শ্রমিকরা। গত বৃহস্পতিবার দুপুরে ‘নাকুগাঁও স্থলবন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন-৪০৪৬’ তাদের কার্যালয়ের সামনে এক মানববন্ধনের মাধ্যমে অনির্দিষ্টকালের এ কর্মবিরতি ঘোষণা করে। ওইদিন মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলও করেন শ্রমিকরা।
শ্রমিক সংগঠনটির সাধারণ সম্পাদক সুজন মিয়া বলেন, ‘তেলের দাম বাড়ায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। কিন্তু শ্রমিকদের শ্রমের মূল্য বাড়েনি।’
নাকুগাঁও স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ‘আমরা তাদের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
