‘হাউজ পার্টি’তে মাদক পরিবেশন করতেন সেলিম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:১১ এএম

শিল্পপতি সেলিম সাত্তার বিদেশ থেকে অপ্রচলিত ও অতিমাত্রায় ক্ষতিকর অবৈধ মাদকদ্রব্য দেশে নিয়ে এসেছেন। গত রবিবার গ্রেপ্তারের পর তিনি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে এলএসডি ও এমডিএমএ এনেছেন। স্পেনের বার্সেলোনা থেকে এনেছেন কোকেন। যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করেছেন কুশ বা সিনথেটিক গাঁজা। সেলিম সাত্তার কয়েক বছর ধরেই এসব মাদকে আসক্ত। বনানীর ফ্ল্যাটে তিনি উচ্চবিত্তদের জন্য ‘হাউজ পার্টি’র আয়োজন করতেন। সেখানে এসব মাদকদ্রব্য পরিবেশন করা হতো। নতুন আসক্তদের সরবরাহও করতেন। বনানী থানায় করা মামলায় গতকাল সোমবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) তদন্তকারী কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

গত রবিবার বনানীর ১১ নম্বর সড়কের একটি বাড়ির নবম তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ সেলিমকে গ্রেপ্তার করে ডিএনসি। তিনি জিএমজি গ্রুপের ‘সামাহ রেজার ব্লেডস ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের’ পরিচালক এবং সুইজারল্যান্ড ও বাংলাদেশের দ্বৈত নাগরিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত