হাইকোর্টে আগাম জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৪১ পিএম

যৌতুক চেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেন আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আল আমিনের আইনজীবী ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফ।

মামলা সূত্রে জানা যায়, ফ্ল্যাটের মূল্য পরিশোধের জন্য স্ত্রী ইসরাত জাহানের কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন ক্রিকেটার মো. আল-আমিন হোসেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় স্ত্রীকে মারধর করেন আল-আমিন।

এসব অভিযোগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান। পরে তা মামলা আকারে নথিভুক্ত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত