বিশ্বকাপ খেলবেন বাভুমা, ডুসেনের জায়গায় রুশো

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০১:১৫ এএম

কনুইয়ের চোট সেরে উঠেছে টেম্বা বাভুমার। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাই নিয়মিত অধিনায়ককে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। তবে এই স্বস্তির পাশাপাশি অস্বস্তির খবরও একটি আছে। চোটের কারণে অভিজ্ঞ ব্যাটসম্যান রাসি ফন ডার ডুসেন নেই বিশ্বকাপ দলে।

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রিজা হেনড্রিকস, হাইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিক নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস ও ওয়েইন পার্নেল। রিজার্ভ : বিয়ন ফোরটান, মার্কো ইয়ানসেন, আন্দিলে ফেলুকওয়ায়ো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত