বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে তরুণদের উদ্বুদ্ধকরণ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৪ এএম

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ঘরে ঘরে বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব লাগাতে হবে। সাশ্রয়ী জাতি হিসেবে জাপানিরা পৃথিবীতে অনন্য দৃষ্টান্ত। তারা বাথটাবের পানি সংগ্রহ করে রান্নার কাজে ব্যবহার করে। সিংগাপুরে টয়লেটের পানি পরিশোধন করে পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। ঘরে ঘরে ভারী পর্দা না টানিয়ে সূর্যালোক প্রবেশের সুযোগ নিশ্চিত করতে হবে। সৌরশক্তি অফুরন্ত, এর সুযোগ কাজে লাগাতে হবে। প্রযুক্তির কল্যাণে স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে কৃষি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব হয়েছে। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও প্রাকৃতিক সম্পদসবই মানবজাতির জন্য মহান আল্লাহর অপার অনুগ্রহ, যা কোনোভাবেই অপচয় বা অপব্যবহার করা যাবে না।’

তিনি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আয়োজিত এক বিজ্ঞান বক্তৃতায় গতকাল তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে একথা বলেন। বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারে (ব্যান্সডক) প্রশিক্ষণরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত