চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. সোহেল (২৭) ও মো. রহিম (২৬) নামে দুই যুবককে কারাদন্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পীযূষ কুমার চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে কর্ণফুলী থানা থেকে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন থানার ওসি দুলাল মাহমুদ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোহেলকে ১৫ দিন ও রহিমকে ৭ দিনের কারাদন্ড দেয়।
