‘মুক্তিযুদ্ধবিরোধী শক্তির কাছে সরকার নতিস্বীকার করেছে’

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬ এএম

সরকার মুক্তিযুদ্ধবিরোধী শক্তির কাছে নতিস্বীকার করেছে বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী সুলতানা কামাল। তিনি বলেন, ‘মানবাধিকার, ন্যায়বিচার, নারীর সমতা ও পাঠ্যপুস্তকে সাম্যনীতি থেকে সরকার সরে যাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মানবাধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে, কিন্তু তারা সেই অঙ্গীকার ভঙ্গ করেছে। অঙ্গীকার রক্ষা ও জনগণের অধিকার ও সম্মান রক্ষার বিষয়টি তারা যেন দেখে। সরকার ক্ষমতায় টিকে থাকতে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করছে। তারা চেতনার বাইরে গিয়ে মৌলবাদীদের সঙ্গে আপসের নীতি অনুসরণ করছে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও নাগরিক সংগঠনের যৌথ আয়োজনে সাতক্ষীরার নরেন্দ্র মুন্ডা হত্যা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত