রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:১১ এএম

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও  দুঃখ প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি এক শোকবার্তায় রানীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজশাসক ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে তার মৃত্যু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বাকিংহাম প্যালেস। এর মধ্য দিয়ে দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছর রাজত্ব আর ৯৬ বছরের বর্ণাঢ্য এক জীবনের অবসান হলো। বাকিংহাম প্যালেস রানীর প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক দিবস ঘোষণা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত