জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল কোর্সে অনলাইন ভর্তি কার্যক্রম ১১ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে। চলবে ২৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।
গতকাল শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. আতাউর রহমান জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে
প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৩ অক্টোবর থেকে শুরু হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ভতি-বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
