নিউজিল্যান্ডে সাগরে তিমির ধাক্কায় একটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
নিউজিল্যান্ডের সরকারি সম্প্রচার মাধ্যম আরএনজেড (রেডিও নিউ জিল্যান্ড) শনিবার জানিয়েছে যে, দক্ষিণ দ্বীপের কাইকোরা শহরের কাছে সাগরে নৌকাটি ডুবে যায়। খবর আলজাজিরার।
নৌকাটিতে ১১ জন যাত্রী ছিল। ৬ জনকে জীবিত উদ্ধার করা গেলেও পরে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা।
‘পুলিশ জানিয়েছে যে সংঘর্ষের পর নৌকাটি ডুবে যায় কিন্তু কিসের সঙ্গে সংঘর্ষ হয়েছিল তা নিশ্চিত হওয়া যায়নি।’
নিউজিল্যান্ডের মেয়র ক্রেগ ম্যাকল সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, ‘দুর্ঘটনার সময় সাগর শান্ত ছিল। অনুমান করা হচ্ছে যে তিমিটি ভেসে উঠলে নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এরপর নৌকাটি ডুবে যায়।’
