দেশের সর্বোচ্চ তাপমাত্রা ও বৃষ্টিপাত রাজশাহীতে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:০৭ পিএম

গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ও তাপমাত্রা ছিল রাজশাহীতে। আজ সকাল ৬টা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৯ মিলিমিটার। গতকাল তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ দুটোই ওই দিনের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রাও ছিল রাজশাহীতে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। 

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশের ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর প্রদেশ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত