বগুড়ায় পিস্তল দেশি অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০১:২৮ এএম

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল, গুলি ও দেশি অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মহিদাপুকুর ছাতিয়ানতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলোÑ রাব্বি হোসেন (২২), ইসমাইল হোসেন তরু (২১), হাবিবুর রহমান রনি (২৫), মো. মোমিন (২১), আহসান হাবিব (২০), ফারদিন চৌধুরী (২২), অন্তর সরকার (২১), রাহুল খান কারিম (২১)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত